২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়ায় গ্রেপ্তার, গ্রেফতারের পর সাত দিনের রিমান্ড এভং দড়ি দিয়ে দুই হাত বাঁধা অবস্থায় আদালতে নেওয়ার ছবি ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনায় আসেন কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ। সেই আলোচিত ফাইয়াজ এবার এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন। বাংলা ছাড়া বাকি সব বিষয়ে তিনি জিপিএ-৫ পেয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম।